কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ এ ০৪:২৮ PM

সাফল্য ও অর্জন

কন্টেন্ট: পাতা

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:

মেরিন ফিশারিজ একাডেমি থেকে ২০২২-২০২৩ হতে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ৩২৯ জন ক্যাডেটদের ০২ বছর মেয়াদী প্রি-সী ট্রেনিং কোর্স সার্টিফিকেট প্রদান করা হয়েছে। ইতোমধ্যে একাডেমির কোর্স কারিকুলাম বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’র অধীনে ০৪ বছর মেয়াদী অনার্স পর্যায়ে উন্নীত করার পর ২০২১-২০২২ অর্থবছরে ১ম ব্যাচে ১৪ জন ক্যাডেট এবং এবং ২০২২-২৩ অর্থবছরে ২২ জন ক্যাডেট বিএসসি অনার্স কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও ২০২৩-২৪ অর্থবছরে ১৭ জন ক্যাডেট অনার্স কোর্সের ফলাফল প্রকাশের অপেক্ষমান রয়েছে। একাডেমি হতে পাশকৃত ক্যাডেটদের কিছু অংশ মেরিন ফিশারিজ সেক্টরে কর্মসংস্থানের মাধ্যমে গভীর সমুদ্রে মৎস্য শিকারী জাহাজ/ট্রলার অপারেশন করে সামুদ্রিক মৎস্য আহরণ, মৎস্য ও মৎস্যজাত সম্পদের সঠিক সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ ও রপ্তানি প্রক্রিয়াকরণ ইত্যাদি কর্মকান্ডের মাধ্যমে আপামর জনসাধারণের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। আবার, কিছু অংশ দেশে-বিদেশে নৌ বাণিজ্যিক জাহাজ এবং জাহাজ নির্মাণ ও মেরামত শিল্প ও সংশ্লিষ্ট অন্যান্য সেক্টরে নিয়োজিত হয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন